আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সিরিজ জিততে টাইগারদের দরকার ১১৮

সিরিজ জিততে টাইগারদের দরকার ১১৮

মিরপুরের উইকেট ফ্রেশ থাকলে রান হয়। পুরনো হলে হয় দুরুহ। পুরনো উইকেটে স্পিনে বোলিং ফাঁদে পা দিল ইংল্যান্ড। মেহেদি মিরাজের স্পিনে আর তাসকিন-মুস্তাফিজের পেস বোলিংয়ে ১১৭ রানে অলআউট হয়েছে তারা। নাগালে পাওয়া লক্ষ্যে পৌঁছালেই ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-২০ সিরিজ জিতবে বাংলাদেশ।

তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে চট্টগ্রামে টস জিতে বোলিং নিয়ে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। শেরে বাংলা স্টেডিয়ামেও শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের শুরু খারাপ হয়নি। ঠিক ৫০ রান তুলে হারায় ২ উইকেট।

এরপর বিপর্যয়ে পড়ে তারা। শুরুতে ওপেনার ডেভিড মালান (৫) ফেরার পর অন্য ওপেনার ফিল সল্ট ১৯ বলে তিন চার ও এক ছক্কায় ২৫ রান করে আউট হন। এরপর চারে নামা জস বাটলারকে (৪) বোল্ড করে দেন তরুণ পেসার হাসান মাহমুদ। একটু পরেই আউট হন তিনে নেমে দলকে ভরসা দেওয়া মঈন আলী। তিনি ১৫ রান করেন।

পাঁচে নেমে বেন ডাকেট দলকে ভরসা দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি শেষ ওভারে ২৮ বলে ২৮ রান করে আউট হন। তাকে সঙ্গ দিতে পারেননি লোয়ারের কোন ইংলিশ ব্যাটার। স্যাম কারেন ১৬ বলে ১২ রান করে আউট হন। ক্রিস ওকস শূন্য করে ফিরে যান। ক্রিস জর্ডান ৩ ও রেহান আহমেদ ১১ রান করে আউট হন। ইনিংসের শেষ বলে রান আউট হন জোফরা আর্চার।

দ্বিতীয় এই ম্যাচে শামীম পাটোয়ারির পরিবর্তে একাদশে ঢুকে মেহেদি মিরাজ বাজিমাত করেছেন। তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তার ঘূর্ণিতে ধসে গেছে ইংল্যান্ড। এছাড়া পেসার তাসকিন, মুস্তাফিজ ও হাসান মাহমুদ একটি করে উইকেট নিয়েছেন। স্পিনার সাকিব আল হাসান ৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত