আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাংলাওয়াশ হওয়া ইংলিশদের ধুয়ে দিল ব্রিটিশ গণমাধ্যম

বাংলাওয়াশ হওয়া ইংলিশদের ধুয়ে দিল ব্রিটিশ গণমাধ্যম

ছবি: এলএবাংলাটাইমস

সাদা বলের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নাক উঁচু ইংলিশরা বাংলাদেশ সফরে এসে প্রত্যাশিতভাবে জিতে নিয়েছিল ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজটাও নিজেদের করে নেবে তারা, এমনটিই হয়তো ভেবেছিল জস বাটলারের দল।

কিন্তু পাশার দান উল্টে যায় সিরিজের প্রথম ম্যাচেই। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। অনেকেই ভেবেছিল পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড।

কিন্তু না, সেটি তো হয়ইনি, উল্টো দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতে সিরিজ পকেটে পুরে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডকে যে কোনো ফরম্যাটে প্রথমবার সিরিজে হারানোর ইতিহাস গড়ে বাংলাদেশ।

আর শেষ ম্যাচে ইংল্যান্ডকে আরও বড় লজ্জায় ডুবায় বাংলাদেশ। এবার ইংলিশদের নিজেদের মাটিতে বাংলাওয়াশ করে সাকিব আল হাসানের দল। মিরপুর শেরেবাংলায় হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ইংলিশদের ১৬ রানে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা দেয় টাইগাররা। এমন লজ্জা মেনে নিতে পারেনি ব্রিটিশ মিডিয়াগুলো। রীতিমতো ধুয়ে দিয়েছে ইংল্যান্ড দলকে।

ডেইলি মেইল শিরোনাম করেছে, ‘শোচনীয়ভাবে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।’

তবে সবাইকে ছাপিয়ে গেছে দ্য টাইমসের শিরোনাম। ইংল্যান্ডে এখন শীত পড়ছে। সেটি তুলে ধরে তারা লিখেছে, ‘গোঙানিতে শেষ হলো ইংল্যান্ডের বিভ্রান্ত শীত!’

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত