আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

দেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি মুশফিকের

দেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি মুশফিকের

দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে সাত হাজার রান করেছেন মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। ঝড়ো ফিফটির পর ওই ইনিংসটাকে শতকের ঘরে নিয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার। তুলে নিয়েছেন ক্যারিয়ারের নবম ওয়ানডে সেঞ্চুরি। সঙ্গে দেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন।

মুশফিকুর রহিম আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬০ বলে খেলেছেন ১০০ রানের ইনিংস। বাংলাদেশের ইনিংসের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ১৪টি চার ও দুটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। ওই ঝড়ে বাংলাদেশ ৬ উইকেটে নিজেদের দলীয় সর্বোচ্চ ৩৪৯ রান করেছে। একদিন আগে এই আইরিশদের বিপক্ষে ৩৩৮ রানের রেকর্ড সংগ্রহ পেয়েছিল টাইগাররা।

মুশি দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির পথে ভেঙেছেন সাকিবের দুই ঝড়ো ইনিংসের রেকর্ড। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। চারটি ছক্কা ও আটটি চার তুলেছিলেন তিনি।

বুলাওয়ের ইনিংসের দুই মাস পরে মিরপুরে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি ঝড় দেখিয়েছিলেন। ৬৮ বলে তিনি খেলেছিলেন ১০৫ রানের ইনিংস। ওই ইনিংস খেলার পথে তার ব্যাট থেকে ১৪টি চার ও তিনটি ছক্কা মেরেছিলেন। এবার মুশি ওই রেকর্ড ভাঙলেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত