আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি মুশফিকের, নতুন রেকর্ড বাংলাদেশের

ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি মুশফিকের, নতুন রেকর্ড বাংলাদেশের

ছবি: এলএবাংলাটাইমস

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরিতে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দেখেশুনে খেলতে থাকে এই দুই ব্যাটার। উদ্বোধনী জুটিতে ৪২ রান সংগ্রহ করে তারা। তবে এরপর রান আউটে কাটা পড়েন অধিনায়ক তামিম ইকবাল।

৩১ বলে ২৩ রান করে সাজঘরে ফিরে যান তামিম। তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন। নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৪ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস।

অর্ধশতক পূরণে পর আগ্রাসী হয়ে ব্যাট করতে থাকেন লিটন। তবে দলীয় ১৪৩ রানে আউট হন তিনি। ৭১ বলে ৭০ রান করে সাজঘরে ফিরে যান লিটন। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। সাকিবকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত।

নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন শান্ত। তবে দলীয় ১৮২ রানে ১৯ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান সাকিব। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। এরপর দলীয় ১৯০ রানে ৭৭ বলে ৭৩ রান করে আউট হন শান্ত। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিক।

তাওহিদ হৃদয় ও মুশফিক মিলে রানের চাকা সচল রাখেন। মারমুখী ব্যাটিংয়ে ৩৩ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিক। অর্ধশতকের পর আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মুশফিক। তবে দলীয় ৩১৮ রানে ৩৪ বলে ৪৯ রান করে আউট হন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন ইয়াসির রাব্বি। অন্যদিকে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান মুশফিক। অন্যদিকে দলীয় ৩৩৯ রানে ৭ বলে ৭ রান করে আউট হন ইয়াসির রাব্বি। তবে ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ৬০ বলে ১০০ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত