আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টেস্ট না খেলে আইপিএল, যা বললেন লিটন

টেস্ট না খেলে আইপিএল, যা বললেন লিটন

চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে বাংলাদেশ থেকে খেলবেন তিন ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে এবারের আসরে নাম রয়েছে সাকিব আল হাসান এবং লিটন দাসের। শুরু থেকে মুস্তাফিজের খেলা নিয়ে নিশ্চয়তা থাকলেও, এখনও ধোয়াশা রয়ে গেছে সাকিব-লিটনদের খেলা নিয়ে।

আইপিএলে খেলতে ইতোমধ্যে অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব-লিটন। বিষয়টি নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি অবশ্য বলেছিলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। আইপিএল চলাকালেও চলবে এই সিরিজের টেস্ট ম্যাচ। যদিও পুরো আইপিএল খেলার জন্য এরই মধ্যে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন সাকিব-লিটন।

এদিকে সিলেটে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছেন লিটন। তার ভাষ্য, আবেদন করেছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত পাননি তারা। কবে থেকে এনওসি চেয়েছেন প্রশ্নে লিটন জানান, 'এখনও ডিসিশন হয়নি। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।' জানা গেছে, আইপিএলে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারকেই আইপিএলের জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে। এর মধ্যে মুস্তাফিজুর রহমান টেস্ট না খেলায় তাকে নিয়ে সমস্যা নেই। এর বাইরে সাকিব ও লিটনের যেকোনো একজনকে টেস্ট থেকে ছুটি দেওয়া হতে পারে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত