আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

জাতীয় দলে ডাক পেলেন হবিগঞ্জের অনিক

জাতীয় দলে ডাক পেলেন হবিগঞ্জের অনিক

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) শেষ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে দুই দল। সব শেষে ঢাকার মিরপুরে ৪ এপ্রিল শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার (২২ মার্চ) সিলেটে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজের ডাক পেয়েছেন হবিগঞ্জের জাকের আলী অনিক। সিরিজটির মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে জাতীয় দলে খেলার সুযোগ হচ্ছে তার। জাকেরের সঙ্গে নতুন হিসেবে ডাক পেয়েছেন রিশাদ হোসেন।

এদিকে, দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তৃতীয় ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ থেকেও বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। অপরদিকে, নতুন করে বাদ দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। একইসঙ্গে সবশেষ ইংল্যান্ড সিরিজের দলে থাকা তানভীর ইসলাম এবং রেজাউর রহমান রাজাও শেষ টি-টোয়েন্টির দল থেকে পড়েছেন।

টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলী অনিক।

উল্লেখ্য, জাকির আলী অনিক হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শওকত আলীর ছেলে। অনিক ২০১০ সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণিতে সুযোগ লাভ করে। পরে জাতীয় অনুর্ধ্ব ১৫ ও ১৭ দলে স্থান করে নেয়। ২০১৬ সালে প্রথমবারের মত সুযোগ পেয়েই জ্বলে উঠে হবিগঞ্জের এই কৃতিসন্তান। তার কাঁধে ভর দিয়েই ওই সময় যুব বিশ্বকাপে সেরা সাফল্য দেখায় বাংলাদেশ। অনেক সময় ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে প্রতিপক্ষ বোলাদের উপর রীতিমতো তান্ডব চালান অনিক।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত