আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপের জন্য পাকিস্তানকে ভারতের নতুন প্রস্তাব

এশিয়া কাপের জন্য পাকিস্তানকে ভারতের নতুন প্রস্তাব

এশিয়া কাপ নিয়ে সুর নরম করছে ভারত। এতদিন এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক দেশ পাকিস্তানের ব্যাপারে তারা যেভাবে আপত্তি জানিয়েছে, সম্প্রতি সেটি থেকে সরে এসেছে। ভারত এখন পাকিস্তানকে এশিয়া কাপ আয়োজনে একটি ‘হাইব্রিড’ মডেল প্রস্তাব করেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ নিয়ে সাম্প্রতিক যে আলাপ-আলোচনা চলছে, সেটি যদি সফল হয়, তা হলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ অদ্ভুত এক উপায়ে অনুষ্ঠিত হবে। একে বলা হচ্ছে ‘হাইব্রিড’ মডেল।

ভারত পাকিস্তানকে বলেছে, এশিয়া কাপের আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। শুধু ভারতের খেলাগুলো আশপাশের কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও সেটি নিরপেক্ষ ভেন্যুতে চায় ভারত। ফাইনালে ভারত উঠলেও সেটি হবে সেই নিরপেক্ষ ভেন্যুতে। সম্প্রতি দুবাইয়ে আইসিসির বৈঠকের মধ্যেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে আলোচনা হয়েছে, সেখানেই ভারত এ নিয়ে প্রস্তাব দিয়েছে পাকিস্তানকে।

বেশ কয়েকটি ‘নিরপেক্ষ ভেন্যু’ নিয়েও আলোচনা হয়েছে। এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক বিসিসিআই কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পাকিস্তান ভারতকে জানিয়েছে, তারা ব্যাপারটি ভেবে দেখছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলংকা—এমনকি বাংলাদেশের নামও নিরপেক্ষ ভেন্যু হিসেবে আসছে। এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাবি (বিসিসিআই) ছিল— পাকিস্তান থেকে এশিয়া কাপের ভেন্যু সম্পূর্ণ সরিয়ে নেওয়া। পাকিস্তান সফরের ব্যাপারে বিসিসিআই ভারত সরকারের অনুমতি পাবে না বলেই জানিয়েছিল তারা।

ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে আগে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্তে আসুক। এর পর ক্রীড়া মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাকি পদক্ষেপ নেবে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত