আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

তামিমকে ‘সরাতে’ চেয়েছিলেন সাকিব! ফাঁস করলেন বোর্ড প্রধান

তামিমকে ‘সরাতে’ চেয়েছিলেন সাকিব! ফাঁস করলেন বোর্ড প্রধান

ছবি: এলএবাংলাটাইমস

বিশেষ ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর সেই লক্ষ্য অবশ্য বাস্তবায়িত হয়নি। সাকিব ৮৭ রান করে আউট হওয়ার পর তাঁর ব্যক্তিগত লক্ষ্যের কথা প্রকাশ্যে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হোসেন পাপন।

২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট শতরান করেছিলেন তামিম ইকবাল। এখনও পর্যন্ত সেটাই বাংলাদেশের কোনও ক্রিকেটারের করা টেস্টে দ্রুততম শতরান। ২০১৯ সালে সৌম্য সরকার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তামিমের নজির স্পর্শ করলেও ভাঙতে পারেননি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এক মাত্র টেস্টে তামিমের সেই রেকর্ড ভাঙতে চেয়েছিলেন শাকিব। তামিমের নাম মুছে নিজের দখলে আনতে চেয়েছিলেন রেকর্ডটি। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টে দ্বিতীয় দিনের খেলা দেখতে এসে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি।

ব্যক্তিগত রেকর্ডের এই লক্ষ্যের কথা বোর্ড সভাপতিকে আগেই জানিয়েছিলেন সাকিব। পাপন বলেছেন, ‘‘আমাকে সাকিব আগেই বলেছিল, ও টেস্টে বাংলাদেশের হয়ে দ্রুততম শতরান করতে চায়। ওকে বলেছিলাম, ‘এ সব চলবে না। আগে অর্ধশতরান কর। তাড়াহুড়ো করার দরকার নেই।’ সাকিব অবশ্য ভালই ব্যাট করল। একটুর জন্য শতরান পেল না।’’

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ অধিনায়ক ৮৭ রান করেছেন ৯৪ রান করে। খুব বেশি আগ্রাসী মেজাজে তাঁকে দেখা যায়নি ব্যাট হাতে।

বুধবার আইরিশদের বিরুদ্ধে শতরান করেছেন বাংলাদেশের আর এক ব্যাটার মুশফিকুর রহিম (১২৬)। তাঁরও প্রশংসা করেছেন পাপন। বাংলাদেশের বোর্ড সভাপতি বলেছেন, ‘‘ভেবেছিলাম দুটো শতরান দেখতে পাব। একটা হল। আর একটা হল না। আমি সব সময় বলি মুশফিকুর আমাদের সেরা ব্যাটার। মাঝে কিছু দিন রান করতে পারছিল না। জানতাম ঠিক রানে ফিরবে। এক দিনের ক্রিকেটের পর টেস্টেও শতরান করল।’’

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শাকিবের নেতৃত্বে দল যে ভাবে খেলছে, তার প্রশংসা করেছেন পাপন। মেনে নিয়েছেন, টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে এখনও অনেক উন্নতি করতে হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত