আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিশ্ব একাদশে মুস্তাফিজ

বিশ্ব একাদশে মুস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর
থেকেই বল হাতে ক্রিকেট বিশ্বকে চমকে
দিচ্ছে বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজুর
রহমান। দেশের মাটিতে পাকিস্তান, ভারত ও দক্ষিণ
আফ্রিকার মতো বিশ্বমানের ব্যাটিং লাইনকে
ধসিয়ে দেন এই বাঁ-হাতি পেসার। এবার বিস্ময় এই
বালকের প্রতিভার স্বীকৃতি দিলো আন্তর্জাতিক
ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম বাংলাদেশি
ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষষেরা
ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন টাইগার
বোলার মুস্তাফিজুর রহমান।
আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল
কুম্বলের নেতৃত্বাধীন একটি বিশেষ প্যানেল
বুধবার আইসিসি ২০১৫ সালের বর্ষসেরা ওয়ানডে
ও টেস্ট দল ঘোষণা করে। অস্ট্রেলিয়ান
অধিনায়ক স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের পেসার
ট্রেন্ট বোল্ট এবং ইংলিশ ব্যাটসম্যান জো রুট
আইসিসিরি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে উভয়
দলেই জায়গা করে নিয়েছেন। আর টেস্ট
দলের নেতৃত্বে থাকবেন অ্যালেস্টার কুক ও
ওয়ানডে দলের দক্ষিণ আফ্রিকার এবি ডি
ভিলিয়ার্স।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল:
ডেভিড ওয়ার্নার, অ্যালেস্টার কুক (অধিনায়ক),
কেন উইলিয়ামসন, ইউনিস খান, স্টিভেন স্মিথ,
জো রুট, সরফরাজ আহমেদ, স্টুয়ার্ট ব্রড,
ট্রেন্ট বোল্ট, ইয়াসির শাহ, জস হ্যাজেলউড ও
রবিচন্দ্রন অশ্বিন (দ্বাদশ খেলোয়াড়)।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:
তিলকারত্নে দিলশান, হাশিম আমলা, কুমার সাঙ্গাকারা,
এবি ডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, রস টেলর,
ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, মিচেল স্টার্ক,
মুস্তাফিজুর রহমান, ইমরান তাহির ও জোর রুট
(দ্বাদশ খেলোয়াড়)।

শেয়ার করুন

পাঠকের মতামত