আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুশফিক

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন মুশফিক

ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে যে বঙ্গবাজার ছিল জমজমাট, আজ সেখানে ধ্বংসস্তূপ আর হাহাকার। যেন আর কিছুই অবশিষ্ট নেই, সর্বগ্রাসী আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে সব। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াচ্ছেন তারকা, রাজনীতিবিদ থেকে আমজনতা। এবার সেই তালিকায় যোগ হলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বঙ্গবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন মুশফিক।

ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘আসসালামুয়ালাইকুম, সবাইকে রমজান মোবারক। আমি নিশ্চিত এতক্ষণে আপনারা সবাই বঙ্গবাজারের মর্মান্তিক ঘটনার কথা শুনেছেন। বিশেষ করে এটি রমজান মাসে হওয়ায় তারা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। মুশফিকুর রহিম ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। এ ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’

মুশফিক আরও যোগ করেন, ‘এই রমজান মাসে যতটা সম্ভব এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের ভাইবোনদের সাহায্য করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।’ এর আগে সাকিব ও তাসকিন অনুদানের অর্থের পরিমাণ জানালেও মুশফিক তা উল্লেখ করেননি।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত