আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মালদিনির চোখে সেরা তিন ফরোয়ার্ডের একজন মেসি

মালদিনির চোখে সেরা তিন ফরোয়ার্ডের একজন মেসি

ইতালির কিংবদন্তি ফুটবলার ও তাদের হয়ে চারটি বিশ্বকাপ খেলা খেলোয়াড় পাওলো মালদিনি। বলা হয়ে থাকে, ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ইতালির এই ফুটবলার। তার কাছে পাত্তা পায়নি দুনিয়ার তাবড় তাবড় ফরোয়ার্ডরা। তবে এর মধ্যেই কিছু ফরোয়ার্ডদের সামলাতে বেগ পেতে হতো মালদিনির। এদের মধ্যে অন্যতম আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের 'দ্য ফেনোমেনন' খ্যাত স্ট্রাইকার রোনালডো নাজারিও।

এর আগে বেশ কয়েকবারই তার চোখে সেরা ফরোয়ার্ডদের তালিকায় রেখেছেন ম্যারাডোনা ও রোনালডোর নাম। দুজনকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন মালদিনি। তবে তার চোখে সেরা তিন বাছাই করতে গিয়ে ইতালিয়ান কিংবদন্তি এমন একজনের নাম বললেন, যাকে প্রতিপক্ষ হিসেবে কখনোই পাননি মালদিনি। তিনি আর কেউ নন, আর্জেন্টিনার হয় সম্প্রতি বিশ্বকাপ জেতানো লিওনেল মেসি।

সম্প্রতি স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মালদিনি বলেছেন, তার দেখা সেরা তিন খেলোয়াড় হচ্ছেন ম্যারাডোনা, রোনালডো ও মেসি। প্রতিপক্ষ হিসেবে না খেললেও মেসির বিপক্ষে ঠিক ততোটাই বেগ পোহাতেন বলে মনে করেন মালদিনি যতোটা পড়েছিলেন ম্যারাডোনা ও রোনালদোকে সামলাতে।

মালদিনির ফুটবল ক্যারিয়ার শুরু হয় ১৯৮৫ সালে। এর কয়েক বছর পরই ইতালির নাপোলিতে যোগ দেন ম্যারাডোনা। আর রোনালডো ইন্টার মিলানে যোগ দেওয়ায় তার বিপক্ষেও খেলা হয়েছে মালদিনির। তবে এ দুই খেলোয়াড় ছাড়া জিনেদিন জিদান ও রোনালদিনহোর মতো তারকা খেলোয়াড়দের বিপক্ষেও খেলেছেন। তবে তাদের নিজের পছন্দের তালিকায় রাখেননি তিনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত