আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পিচ্ছি মোমিনুলের দুর্দান্ত শতক, লিড ৩৬৩

পিচ্ছি মোমিনুলের দুর্দান্ত শতক, লিড ৩৬৩

জিম্বাবুয়ের সঙ্গে শেষ টেস্টের নিজের চতুর্থ শতক করলেন মোমিনুল ইসলাম। দুর্দান্ত এ শতক করতে তিনি মাত্র ১৫৮টি বল খেলেছন।সুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যেই ৩৬৩ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। চা পানের বিরতির আগে মোমিনুল আছেন ১০২ রান নিয়ে। আর সাকিব রয়েছেন ১৫ রান নিয়ে।এর আগে চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। ১৫২ রানের লিড নিয়ে ব্যাটিং ক্রিজে নামেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস।দিনের শুরুতে দলীয় ৩৬ রানের মাথায় পানিয়াঙ্গারার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন গত ইনিংসের সর্বোচ্চ স্কোরার ইমরুল কায়েস। আউট হওয়ার আগে তিনি ১৫ রান করেন।মধ্যাহ্ন বিরতির আগে দলীয় সংগ্রহ ছিল এক উইকেটে ১২৪ রান। তামিম ৫১ রানে এবং মুমিনুল ৫৪ রানে অপরাজিত ছিলেন। বিরতির আগে তামিম তার টেস্ট ক্যারিয়ারে ১৭তম এবং মোমিনুল অষ্টম অর্ধশতক করেন।রানের চাকা সচল রেখে ব্যক্তিগত ৬৫ রানে এমশ্যাংগুইয়ের করা একটি নিচু বলে বোল্ড হয়ে ফেরেন তামিম। আউট হওয়ার আগে মোমিনুলের সঙ্গে শতরানের জুটিও গড়েছেন এই বাঁহাতি।তামিম বিদায় দিলে ব্যাটিং ক্রিজে আসেন মাহামুদুল্লাহ। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি ৩০ রানের একটি ইনিংস খেলেন। মোমিনুলের সঙ্গে ৫৫ রানের একটি গুরুত্বপূর্ণ জুটিও গড়েন তিনি।তৃতীয় টেস্টে সফরকারী জিম্বাবুয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৫০৩ রানের জবাব দিতে নেমে ৩৭৪ রানে অলআউট হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত