আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

১৯ বছর পর লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আর্সেনালের

১৯ বছর পর লিগ শিরোপা জয়ের সম্ভাবনা আর্সেনালের

১৯ বছর পর লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জাগিয়েছে আর্সেনাল। কিন্তু টানা তিন ড্রয়ে গানারদের সেই স্বপ্ন ফিকে হয়ে যেতে বসেছে। তবে গানার বস মিকেল আর্তেতা সিটিকে হারিয়ে শেষ সুযোগটি কাজে লাগানোর জন্য শিষ্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। সিটিকে হারাতে পারলেই শিরোপার পথে বড় বাধা পেরিয়ে যাবে তারা।

আজ বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে শিরোপার দৌড়ে থাকা আরেক দল ম্যানসিটি।

টানা তিন ড্রয়ের পরও আর্সেনাল কিন্তু এখনও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। পাঁচ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে এগিয়ে আর্সেনাল। কিন্তু তাদের চেয়ে সিটি দুই ম্যাচ কম খেলেছে। তাই শিরোপার সম্ভাবনা ধরে রাখতে হলে আজ সিটির মাঠে জয় ছাড়া পথ নেই গানারদের। না হলে শিরোপার নিয়ন্ত্রণ পুরোপুরি পেপ গার্দিওলার হাতে চলে যাবে। যদিও ইতিহাস আর্সেনালের পক্ষে নেই।

২০১৫ সালের পর থেকে ইত্তেহাদে সিটির বিপক্ষে জয়ের দেখা পায়নি আর্সেনাল। তাই বলে বিশ্বাস হারাচ্ছেন না গানার বস আর্তেতা। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে আর্সেনাল। সে সব জয় থেকে অনুপ্রেরণা খুঁজছেন তিনি, ‘ভীষণ কঠিন ও চ্যালেঞ্জিং একটা রাত। শুরু থেকেই আমরা জানি, প্রিমিয়ার লিগ জিততে হলে স্পারদের মাঠে গিয়ে তাদের হারাতে হবে, চেলসির মাঠে গিয়ে তাদের হারাতে হবে। এই কঠিন কাজগুলো আমরা করেছিও। যে কারণে আমরা আজ এই অবস্থানে। এখন আমাদের সিটির মাঠে গিয়ে তাদের হারাতে হবে। চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে এটা করতেই হবে।’ এই ম্যাচে গানারদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিটি স্ট্রাইকার হালান্ডকে রোখা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত