আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ৯২ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে ৯২ বছরের পুরনো রেকর্ড স্পর্শ করলেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের দেখা পেয়েছে চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে ফুলহামকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ম্যান সিটি।

ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যান সিটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আর্লিং হালান্ড। এই গোলের মধ্যে দিয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০তম গোল করলেন হালান্ড।
সর্বশেষ ১৯৩০-৩১ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোল করেছিলেন অ্যাস্টন ভিলার টম ওয়ারিং। আর ইংলিশ লিগের এ মৌসুমে ৩৪তম গোল করলেন হালান্ড। এতে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারারকে স্পর্শ করলেন হালান্ড।

১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেছিলেন কোল। পরের মৌসুমেই ব্ল্যাকবার্ন রোভার্সের ৩৪ গোল করে কোলের রেকর্ড স্পর্শ করেন শিয়ারার।

হালান্ডের রেকর্ড গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যান সিটি। ১৫ মিনিটে গোল করে ম্যাচে সমতা আনেন ফুলহ্যামের কার্লোস ভিনিসিয়াস।

৩৬ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যান সিটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ জিতে ম্যান সিটি।

এ জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো ম্যান সিটি।

অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারায় অ্যাস্টন ভিলাকে। ৩৯ মিনিটে ম্যান ইউর পক্ষে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। এ জয়ে ৩২ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো ম্যান ইউ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত