আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপ না হলে ভারতের পরিকল্পনায় পাঁচ দলের সিরিজ!

এশিয়া কাপ না হলে ভারতের পরিকল্পনায় পাঁচ দলের সিরিজ!

ছবি: এলএবাংলাটাইমস

চলতি বছরের আসন্ন এশিয়া কাপ নিয়ে ঘোলা হওয়া জল যেন পরিষ্কার হচ্ছেই না। বিতর্কের সৃষ্টি পাকিস্তানকে এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ করার পর থেকেই। পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে সেখানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত।

আবার এশিয়া কাপের পরেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে। ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ না খেললে পাকিস্তানও ভারতে এসে বিশ্বকাপ খেলবে না হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মাঝখানে পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের প্রস্তাবও দিয়েছিলো ভারত। তবে সেই প্রস্তাবেরও উল্লেখযোগ্য কোনো সুরাহা করতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পুরোনো এই বিতর্ক এবার আরও একবার বাতাসে ঝড় তুললো নতুন এক কারণে। পাকিস্তান বা ভারতের কেউই যদি নিজেদের জায়গা থেকে সরে না আসে তাহলে বাতিলই হয়ে যেতে পারে এশিয়া কাপ। আর এশিয়া কাপ না হয় সেই সময় পাঁচ দলের অন্য আরেকটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও চলছে বলে জানিয়েছে পাকিস্তানের এক সংবাদ মাধ্যম।

পাকিস্তানকে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করার প্রস্তাব দেওয়া হলেও তারা সেই প্রস্তাবে রাজি হয়নি। শ্রীলঙ্কা আর সংযুক্ত আরব আমিরাত অবশ্য এশিয়া কাপ আয়োজন করতে রাজিই ছিলো।

পাকিস্তানের এক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, শেষ পর্যন্ত এশিয়া কাপ না হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পাঁচ দলের ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। তবে কোন পাঁচ দল নিয়ে সেই পরিকল্পনা করা হচ্ছে তা এখনও জানা যায়নি।

আগামী সেপ্টেম্বরে মাঠে গরানোর কথা এশিয়া কাপের এবারের আসরের। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েই এখন শঙ্কা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত