আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মেসি আটকা পিএসজির ‘কূট চালে’

মেসি আটকা পিএসজির ‘কূট চালে’

বোধ হয় এই দিনের অপেক্ষায় ছিল পিএসজি! অন্তত লিওনেল মেসির মতো মহাতারকার ইমেজ নষ্ট করতে ফরাসিরা কী কূট চালটাই চাললেন। না হলে সৌদি আরবে দু-এক দিনের জন্য যাওয়ায় তো এত বড় শাস্তি হতো না তার।

পিএসজি বলছে, তাদের কোচ গালতিয়ের ও স্পোর্টি ডিরেক্টর ক্যাম্পোসকে বলে না যাওয়ায় নিষেধাজ্ঞার খড়্গ জুটেছে। কিন্তু ভেতরের ঘটনা এমন কিছু নয়। মূলত লরেন্ত ম্যাচের পর এমনিতেই দুই বা তিন দিনের ছুটি ভোগ করতে পারতেন পিএসজির খেলোয়াড়রা। মেসিও সেই হিসাব কষে সোমবার সকালে সৌদির বিমানে চড়েন। যাওয়ার বেলায় পিএসজির সঙ্গে যোগাযোগও করেছেন তিনি। কিন্তু মেসি বিমানে ওঠার পর হুট করেই শিডিউল বদলে ফেলে লিগ ওয়ানের ক্লাবটি।

সেদিন বিকেলেই সবাইকে অনুশীলনের জন্য ডাকেন কোচ। কিন্তু মেসি ততক্ষণে সৌদির কাছাকাছি। তাই এমন অবস্থায় তার ফিরে আসা সম্ভব হয়নি। যেটাকে পুঁজি করে গুনে গুনে ১৪ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। যা নিয়ে ফুটবলবিশ্বে চলছে জোর আলোচনা।

পিএসজিতে মেসি থাকবেন কিনা– এ নিয়ে যাও একটু আশা জিয়ে ছিল ক্লাবটির সমর্থকদের, এবারের যাত্রায় সেই আশাও শেষ। তার মানে, এই জুনের পর মেসির প্যারিস অধ্যায় শেষ হচ্ছে। যদিও চুক্তি নবায়ন নিয়েও ইতিবাচক কোনো আভাস ছিল না। ক্লাবের পক্ষ থেকে মেসিকে প্রস্তাব দেওয়া হয়েছিল, বেতন কমিয়ে আরও এক মৌসুম থাকার।

কিন্তু মেসি এবং তার বাবা হোর্হে মেসি কিছুতেই সেই প্রস্তাবে সায় দেননি। তাতে তিক্ততা আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত পিএসজি নিজ হাতে জবাই করল মেসির সঙ্গে তাদের মধুর সম্পর্কটা। এদিকে মেসি নিয়ম ভেঙে সৌদিতে যাওয়ায় যে শাস্তি দেওয়া হয়েছে তাতে এখন বেশ কয়েকটি ক্লাব আর্জেন্টাইন তারকার দিকে হাত বাড়িয়েছে। যার মধ্যে সৌদি মালিকানাধীন নিউক্যাসল অন্যতম।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত