আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সিরিজে সমতা আনার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা

সিরিজে সমতা আনার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা

ছবি: এলএবাংলাটাইমস

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সিরিজ হারেনি বাংলাদেশের মেয়েরা। সিরিজের সূচিতে আনা হয়েছে সামান্য পরিবর্তন। বাড়ানো হয়েছে একটি ওয়ানডে ম্যাচ।

আর তাই সিরিজ বাঁচানোর আরও একটি সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। বৃহস্পতিবার (৪ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। এই ম্যাচের বাগড়া দেয় বৃষ্টি। আর তাই ম্যাচটি নেমে আসে ৩০ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্থুর অর্ধশতকে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।

চামারি আতাপাত্থুর ৬০ বলে ৬৪ ও হার্ষিতা সমরবিক্রমা ৪৮ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে জাহানারা, সুলতানা, নাহিদা, ঋতু ও ফাহিমা নেন ১টি করে উইকেট।

১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ৩৫ রানেই ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২৮ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা ৫১ বলে ৩৭ ও ফারজানা হক ৪৬ বলে ২৪ রান করেন। লঙ্কানদের পক্ষে ওশাডি রণসিংহে নেন ৫টি উইকেট।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত