আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন আফিফ

বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন আফিফ

ছবি: এলএবাংলাটাইমস

ঘরের মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দু’টি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন। দলে রাখা হয়েছে টেস্টে নিয়মিত মুখ জাকির হাসান-নাঈম হাসানকে।

ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। চারদিনের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৬ মে থেকে শুরু হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি শুরু হবে যথাক্রমে- ২৩ এবং ৩০ মে।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধুমাত্র আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেকে মেলে ধরেছেন আফিফ। এখন পর্যন্ত ১০ ইনিংসে এক সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিতে ৪৪৬ রান করেছেন তিনি। দলে ওপেনার হিসেবে আছেন ডিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা নাইম শেখ, সাদমান ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান ও মাহমুদুল হাসান। টিম ম্যানেজমেন্টের মতে, তাদের বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলানো হবে।

পেস বোলিং বিভাগে আছেন রেজাউর রহমান রাজা, মুশফিক হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল এবং স্পিন বিভাগের রাখা হয়েছে রিশাদ হোসেন, নাঈম হাসান ও তানভীর ইসলামকে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত