আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ইনজুরির কারণে আইপিএলের বাকি আসর থেকে ছিঁটকে পড়লেন কেএল রাহুল , অনিশ্চিত টেস্টের ফাইনাল

ইনজুরির কারণে আইপিএলের বাকি আসর থেকে ছিঁটকে পড়লেন কেএল রাহুল , অনিশ্চিত টেস্টের ফাইনাল

ইনজুরি নিয়ে লক্ষ্মৌ সুপার জায়ান্টের ক্যাম্প ছেড়েছেন কেএল রাহুল। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা লক্ষ্মৌর অধিনায়ক রাহুল আইপিএলে বাকি আসরে খেলতে পারবেন না।

আগামী মাসের শুরুতে লন্ডনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। ওই ম্যাচেও অনিশ্চিত তিনি। ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) তার বিষয়টি পর্যবেক্ষণ করে তবেই সিদ্ধান্ত জানাবে।

টপ ও মিডল অর্ডারে খেলতে পারা ভারতীয় জাতীয় দলের ব্যাটার রাহুল হ্যামস্ট্রিং নয়তো হিপ (নিতম্বের মাংসপেশি) ইনজুরিতে পড়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও তার ইনজুরি বা ইনজুরির অবস্থা সম্পর্কে নিশ্চিত করা হয়নি।


লক্ষ্মৌ সুপার জায়ান্ট এরই মধ্যে স্পিন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে। তবে রাহুলের বিকল্প হিসেবে দলটি কাউকে নেবে কিনা তা এখনও ম্যানেজমেন্ট নিশ্চিত করেনি।

সংবাদ মাধ্যম ক্রিকবাজ মনে করছে, কেএল রাহুল জুনে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না। তবে এনসিএ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার আগে বিসিসিআই-এর নির্বাচকরা কোন সিদ্ধান্তে আসছেন না।

রাহুলের মতো ইনজুরিতে বাঁ-হাতি পেসার জয়দেব উনাদকাটেরও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনিশ্চিত। তাদের খেলার জন্য ছাড়পত্র না পাওয়ার বিষয়টি নিশ্চিত হলেই কেবল বিকল্প খেলোয়াড় ডাকবে বিসিসিআই।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত