আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫ রানেই দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ওভারেই লিটনকে হারিয়েছে সফরকারীরা। জশ লিটলের সুইংয়ে এলবির শিকার হয়ে সাজঘরে ফেরেন শূন্য হাতেই। লিটনের পর টিকতে পারেননি তামিমও। ১৯ বলে ১৪ রান করে ফিরেছেন তামিম।

১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৭ রানে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্রিজে সাকিবের সঙ্গে আছেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের দল থেকে আছে দুটি পরিবর্তন। চোটের কারণে এ সিরিজে নেই তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদও। এ দুজনের জায়গায় আজ একাদশে আছেন শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

এদিকে আইপিএলের কারণে বাংলাদেশ সফরে ছিলেন না জশ লিটল। তবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজে তাকে দলে ফিরিয়েছে আইরিশরা। সবশেষ ওয়ানডে থেকে পরিবর্তন এই একটিই।

চেমসফোর্ডে অনুষ্ঠিতব্য ম্যাচটি দেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশের সমর্থকদের জন্য স্বস্তির খবর রেখেছে আইসিসি, আইসিসি টিভিতে দেখা যাবে পুরো সিরিজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত