আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার মাটিতে স্বাগতিকদের হারাল বাংলাদেশ। শেষ ৮ বলে প্রয়োজন ছিল ১৮ রান। চামারি আতাপাত্তুকে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে ছক্কা মারলেন নিগার সুলতানা। পরের বল সুইপ করে পাঠালেন ফাইন লেগ সীমানায়। সমীকরণ চলে এল হাতের নাগালে। পরে শেষ ওভারে নিগারের আরেক সুইপ শটেই নিশ্চিত হলো জয়।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১৪৬ রানের লক্ষ্য এক বল আগেই ছুঁয়ে ফেলেছে নিগারের দল।

দারুণ ফিফটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিগার। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেছেন ৭৫ রান। ৫১ বলের ইনিংস সাজিয়েছেন ৭ চার ও ২ ছয়ে।

এই সংস্করণে দীর্ঘ ৯ বছর পর শ্রীলংকার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ৩ রানে জিতেছিল তারা। এরপর টানা সাত ম্যাচ জেতে লংকানরা। অষ্টমবারে সাফল্য পেলেন নিগার, রিতু মনিরা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত