আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টাইগ্রেসদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা

টাইগ্রেসদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের হাতছানি ছিল টাইগ্রেসদের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ নারী দল সে সুযোগ হাতছাড়া করল ৭ উইকেটে হেরে। বাংলাদেশের দেয়া ১০১ রানের টার্গেটে খুব সহজেই জয় তুলে নেয় লঙ্কান নারীরা।

শুরুতে ব্যাটিং করতে নেমে ভালোই করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা ও রুবাইয়া হায়দার। ১৬ রান করে রুবাইয়া বিদায় নিলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি। এরপর তিনে নেমে ভালো শুরু করেছিলেন সুবহানা মুস্তারী। তবে এই টপ অর্ডার ব্যাটারও থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৮ রান।

এই তিন টপ অর্ডার ব্যাটার ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। লঙ্কান বোলারদের সামনে রীতিমতো অসহায় ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। তাতে ১৮ ওভার ৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০০ রান তুলে বাংলাদেশ।

১০১ রানের লক্ষ্য তারা করতে নেমে উদ্বোধনী জুটিতে জয়ের ভীত গড়ে দেন দুই ওপেনার চামারি আতাপাত্তু ও বিসমি গুনারত্নে। লঙ্কান অধিনায়ক ২৭ রান করে বিদায় নিলে ভাঙে ৪৩ রানের জুটি। এরপর বিসমিও আর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।

চারে নেমে নিলাকশি ডি সিলভা এদিন সুবিধা করতে পারেননি। সিলভা ছাড়া উইকেটে আসা বাকি সব লঙ্কান ব্যাটারই এদিন দুই অঙ্ক ছুঁয়েছেন। শেষপর্যন্ত ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত