আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

এশিয়া কাপের নতুন প্রস্তাব দিল পিসিবি!

এশিয়া কাপের নতুন প্রস্তাব দিল পিসিবি!

চলতি বছরের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। আসরটি তারা ঘরের মাঠে আয়োজন করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তান সফরে যেতে রাজি হয়নি ভারত। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ‘হাইব্রিড পদ্ধতিতে’ এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করে।

হাইব্রিড পদ্ধতি হলো অন্য দল পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। ওই প্রস্তাবেও এশিয়ান ক্রিকেট কমিটির (এসিসি) সদস্যরা সাড়া দেয়নি। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কা হাইব্রিড পদ্ধতিতে আপত্তি জানায়। এবার পিসিবি এশিয়া কাপ আয়োজনের বিষয়ে নতুন প্রস্তাব দিয়েছে। সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, পিসিবি দুই ধাপে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব করেছে। প্রথম ধাপে ভারত বাদে অন্য দলগুলো পাকিস্তানে একটি করে রাউন্ড খেলবে।

এরপর সব দল নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে যাবে। সেখানে ফাইনালসহ আসরের বাকি ম্যাচগুলো হবে। যদিও সেপ্টেম্বরে প্রচণ্ড গরমের কারণে আমিরাতে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ খেলা নিয়ে আপত্তি আছে কিছু ক্রিকেট বোর্ডের।নামাজ শেঠি বলেছেন, ‘এশিয়া কাপে হাইব্রিড পদ্ধতি মানে ছাড় দেওয়া। কিন্তু আমরা তাতেও রাজি আছি। আমরা দুই ধাপে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছি। গ্রুপ পর্বের চার ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাকিগুলো নিরপেক্ষ ভেন্যুতে।’

এসিসি দ্রুতই বিসিসিআই সেক্রেটারি জয় শাহ’র সঙ্গে বসে বিষয়টির সমাধান করবে বলে জানানো হয়েছে। এশিয়া কাপ আয়োজন ও বিশ্বকাপ খেলতে পাকিস্তানের ভারত সফর বিষয়ে আলোচনা করতে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি দুবাইয়ে ছিলেন। সেখান থেকে তিনি ইংল্যান্ড সফরে গেছেন।

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, এশিয়া কাপ বাতিল হতে পারে। এশিয়া কাপের পরিবর্তে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ এবং ভারত পাঁচ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বলে উল্লেখ করা হয়েছিল। পাঁচ দলের টুর্নামেন্টে বাংলাদেশ ও শ্রীলঙ্কার থাকার সম্ভাবনার কথাও বলা হয়েছিল।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত