আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সম্ভবত ইংল্যান্ডে এটাই আমার শেষ ম্যাচ: তামিম

সম্ভবত ইংল্যান্ডে এটাই আমার শেষ ম্যাচ: তামিম

তামিম ইকবালের বয়স হয়ে গেছে ৩৪। এরই মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে-টেস্ট খেলে গেলেও খুব বেশি দিন যে খেলবেন না তার একটা আভাস মিলেছে গতকাল। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ তে জয়ের পর তামিম বলেছেন, ‘সম্ভবত ইংল্যান্ডের মাটিতে এটাই আমার শেষ ম্যাচ।’

ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী আগামী তিন-চার বছরে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের খেলার সম্ভাবনা নেই। আইরিশদের তৃতীয় ওয়ানডেতে ৫ রানে হারিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘এখানকার দর্শকদের সমর্থন আমার কাছে সব সময়ই স্পেশাল। আমি অবশ্য নিশ্চিত নই যে আবার ইংল্যান্ডে খেলতে পারবো কিনা। যেহেতু ইংল্যান্ডের বিপক্ষে সেভাবে খেলা হয় না। আর আগামী তিন-চার বছরেও কোনও সফর নেই। তাই মনে হচ্ছে ইংল্যান্ডে এটাই হয়তো আমার শেষ ম্যাচ। আর সেটা আমি খুব উপভোগও করেছি।’

সাম্প্রতিক সময়ে বামহাতি ব্যাটারকে বড় স্কোর পেতে খুব সংগ্রাম করতে হয়েছে। ৯ ইনিংস পর আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। খেলেছেন সর্বোচ্চ ৮২ বলে ৬৯ রানের একটি ইনিংস। তার ব্যাটে ভর করেই বাংলাদেশ ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। জবাবে দারুণ লড়াইয়ে ৯ উইকেটে ২৬৯ রানে থেমেছে আইরিশ দল।

ইংলিশ কন্ডিশনে বামহাতি তামিমের রেকর্ডও অনেক ভালো। ১৮ ওয়ানডেতে ৩৭.৭৭ স্ট্রাইক রেটে ৬৮০ রান করেছেন। আছে চার ফিফটি এবং এক সেঞ্চুরি। টেস্টেও সেঞ্চুরি আছে দুটি। যার মধ্যে ২০১০ সালে ঐতিহাসিক এক সেঞ্চুরি করেছেন লর্ডসে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত