আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু

অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত তাতে সাড়া দেয়নি। ফলে, এশিয়া কাপ নিয়ে শুরু হয় নানা নাটক। অবশেষে, অনেক নাটকীয়তার পর চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু।

এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি। আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতেই হবে এবারের এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তানে হবে চারটি ম্যাচ।তবে ভারতের কোনো খেলা সেখানে থাকবে না। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল, ফাইনালসহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এর আগে, পাকিস্তানের হাইব্রিড মডেলে সম্মতি দেয় আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশও এই মডেলের পক্ষে মত দিয়েছে বলে দাবি পাকিস্তানের গণমাধ্যমের। তবে পুরো টুর্ণামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় ভারত।

পাকিস্তানে যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে তা মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এল এবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত