আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বর্ণবাদের কারণে শাস্তির মুখে ছয় ইংলিশ ক্রিকেটার

বর্ণবাদের কারণে শাস্তির মুখে ছয় ইংলিশ ক্রিকেটার

ছবি: এলএবাংলাটাইমস

আজিম রফিককে উদ্দেশ্য করে বর্ণবাদী ভাষা ব্যবহারের জন্য শাস্তির মুখে পড়েছেন ইংলিশ কাউন্টি ক্লাব ইয়র্কশায়ারের ছয় সাবেক ক্রিকেটার। ক্লাবের ক্রিকেট ডিসিপ্লিন কমিশন তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও আর্থিক জরিমানা করেছে। শাস্তি পাওয়া ছয় ক্রিকেটার হলেন গ্যারি ব্যালেন্স, টিম ব্রেসনান, অ্যান্ড্রু গেল, ম্যাথু হগার্ড, কোচ রিচার্ড পাইরাহ ও জন ব্লেইন।

ইতোমধ্যে ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়েতে পাড়ি দিয়ে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ব্যালেন্স। ৩ হাজার পাউন্ড জরিমানার পাশাপাশি ৬ ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে। ইংল্যান্ডের সঙ্গে আবার কখনও যুক্ত হলেই শাস্তি কার্যকর হবে ব্যালেন্সের।

ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার হগার্ড ও ব্রেসনানকে ৪ হাজার পাউন্ড জরিমানা ও চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। আর ব্লেইনকে আড়াই হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।

এছাড়া কোচ গলকে ৬ হাজার পাউন্ড জরিমানার সঙ্গে কোচিংয়ে চার সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আরেক কোচ পাইরাহকে আড়াই হাজার পাউন্ড জরিমানা ও কোচিংয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৯ জুন পর্যন্ত শাস্তির বিপক্ষে আবেদন করতে পারবেন অভিযুক্তরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত