আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত

পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত

ধারণা করা হয়েছিল এশিয়া কাপ নিয়ে চলমান জটিলতা ২৭ মে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় কেটে যাবে। কিন্তু শনিবার বিসিসিআইয়ের সভা হলেও সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ‘হাইব্রিড প্রস্তাবে’ও রাজি নয় ভারত।

বিসিসিআইয়ের মিটিং শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এক বোর্ড সদস্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, পিসিবিকে শ্রীলংকা,বাংলাদেশ আর আফগানিস্তান জানিয়েছে পাকিস্তানে খেলতে তাদের কোনো আপত্তি নেই; কিন্তু ভারত এই হাইব্রিড মডেল সমর্থন করছে না। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এসিসির নির্বাহী বোর্ডের সভায়। এ সভা আহ্বান করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।

সীমান্ত নিয়ে সমস্যা থাকার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। ভারতের এমন সিদ্ধান্তের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ভারত এশিয়া কাপ খেলতে না এলে অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না পাকিস্তান।

এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে বলা হয়, ভারত ছাড়া এশিয়া কাপের বাকি দেশগুলোর খেলা হবে পাকিস্তানের মাঠে আর ভারতের খেলাগুলো হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। পিসিবির এমন হাইব্রিড মডেলেও রাজি নয় ভারত। যে কারণে এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা তৈরি হয়। সেই জটিলতা এসিসির আসন্ন মিটিংয়ে হয়তো কেটে যেতে পারে।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত