আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মিরপুরে হঠাৎ অনুশীলনে সাকিব

মিরপুরে হঠাৎ অনুশীলনে সাকিব

আঙুলের চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। এ মুহূর্তে নিজের ফিটনেস নিয়ে কাজ করে যাচ্ছেন সাকিব। বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টায় প্রবেশ করেন এই তারকা ক্রিকেটার। এর পর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে নেন সাকিব। এ মুহূর্তে রানিংয়ের প্র্যাকটিস সারছেন তিনি।

এর আগে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। ফলে সিরিজের শেষ ম্যাচে আঙুলের চোট থাকায় মাঠে নামতে পারেননি তারকা এ অলরাউন্ডার। পরবর্তীতে জানা যায়, সেই চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাকিব।

ইংল্যান্ডের মাটিতে সেই সিরিজ শেষ করে সাকিব পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখান স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে গেল সোমবার অনেকটা নীরবে-নিভৃতেই দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। দেশে ফিরেই গত ৬ জুন দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাজির হন সাকিব। এ সময় ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সাকিবকে মিনিট তিনেকের আলাপ করতেও দেখা যায়।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত