আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শনিবার দুই ভাগে ঢাকায় পা রাখে তারা। ১০ সদস্যের প্রথম বহর পৌঁছানোর প্রায় দুই ঘণ্টা পরই ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বহরও। দুপুরের দিকে ঢাকায় এসেছে দ্বিতীয় বহরটি।

পূর্ণাঙ্গ সিরিজ হলেও সফরের প্রথম দফায় বাংলাদেশের বিপক্ষে শুধু টেস্ট খেলবে আফগানিস্তান, এরপর তারা ফিরে যাবে। ঈদের বিরতি শেষে আবারও বাংলাদেশে আসবে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন শুরু হবে।

২০১৯ সালে রশিদ খানের দারুণ বোলিংয়ে একমাত্র টেস্ট জিতেছিল আফগানিস্তান। তবে বিশ্রামের কারণে এবারের সফরে নেই ডানহাতি এই লেগস্পিন তারকা। রাখা হয়নি অফ স্পিনার মুজিব উর রহমান।

রোববার থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে আফগানিস্তনের। তবে এদিন, সূচিতে বিশ্রামও রাখা হয়েছে। সোমবার থেকে পুরোদমে অনুশীলন করবে হাশমতুল্লাহ শহীদির দল।

ঈদের ছুটি শেষে জুলাইয়ের শুরুতে ঢাকায় আসবে আফগানরা। ৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। আর ১৪ জুলাই থেকে সিলেটে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচ ১৬ জুলাই।

আফগানিস্তানের টেস্ট দল: হাসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, আফসার জাজাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জাহির খান, ইজারুল্লাহক নাভিদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমদজাই, নিজাত মাসৌদ।

রিজার্ভ: জিয়া উর রহমান আকবর, নুর আলী জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, সায়েদ আহমদ শিরজাদ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত