আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান নারী দলের বিপক্ষে ৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ওই জয়ে ফাইনালে উঠে গেছে লাল সবুজের নারী প্রতিনিধিরা।

এর আগে এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী ‘এ’ দল।

সোমবার বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে’তে চলে আসে। মঙ্গলবারও বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ওই বৃষ্টি থামায় ৯ ওভারের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও পাকিস্তান।

ওই ৯ ওভারে বাংলাদেশ ইমার্জিং নারী দল ৭ উইকেটে ৫৯ রান তোলে। দলের হয়ে লোয়ার অর্ডারে রাবেয়া খান ১০ ও নাহিদা আক্তার ২১ রান করেন।

জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারালেও পাকিস্তান ইমার্জিং নারী দল ৫৩ রানে আটকে যায়। দলটির হয়ে ইয়ামান ফাতিমা ১৮ রান করেন। বাংলাদেশের রাবেয়া খান ২ ওভারে ১৩ রান দিয়ে দুটি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২ ওভার করে বল করে যথাক্রমে ৯ ও ৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত। রির্জাভ ডে’তেও ‍বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। সেজন্য পয়েন্টের ভিত্তিতে ফাইনালে উঠেছে ভারত।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত