আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের পেসার

বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে এসে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের পেসার

বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপ। কিন্তু সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন আন্তর্জাতিক ক্রিকেটে।

গত রোববার জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে যুক্তরাষ্ট্র। ওই ম্যাচেই কাইলের বোলিং অ্যাকশন সন্দেহজন বলে মনে হয় আইসিসির ম্যাচ আম্পায়ারদের। ওই ম্যাচে ৫৬ রানে ৩ উইকেট নেন কাইল ফিলিপ। ম্যাচটি ৩৯ রানে হেরেছিলো যুক্তরাষ্ট্র। ২০ জুন নেপালের বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি।কিন্তু নিষেধাজ্ঞার কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি তিনি। 

আইসিসির ইভেন্ট প্যানেল ফিলিপের বোলিং অ্যাকশনের ম্যাচের ফুটেজ পর্যালোচনা করে এবং তারা সিদ্ধান্তে উপনীত হয় যে তার বোলিং অ্যাকশন অবৈধ। বিধিমালার ৬.৭ ধারা অনুযায়ী, তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে বোলিং অ্যাকশন শুধরে মাঠে নামতে পারবেন ২৬ বছরী এই পেসার।

যুক্তরাষ্ট্রের হয়ে ৫ ওয়ানডে ম্যাচ খেলে কাইলের শিকার ৬ উইকেট। তার গড় ৪০.৮৩। ইকোনমি রেট ৬.০৪। ২০২১ সালের সেপ্টেম্বরে মার্কিন জার্সি গায়ে অভিষেক হয়েছিল তার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত