আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শন উইলিয়ামসের তাণ্ডবে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের ইতিহাস

শন উইলিয়ামসের তাণ্ডবে জিম্বাবুয়ের সর্বোচ্চ রানের ইতিহাস

দীর্ঘ সময়ের টালমাটাল অবস্থা কাটিয়ে ক্রিকেটে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে জিম্বাবুয়ে। আইসিসি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে সুপার সিক্সে ক্রেইগ আরভিনের দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০৮ রানের বিশাল সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। নিজেদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানও এটি।

এর আগে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫১ রান, ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে। তার আগে ২০০৩ সালে করেছিল সর্বোচ্চ ৩৪০ রান। আজ সব ছাপিয়ে তারা করে ৬ উইকেটে ৪০৮ রান। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলে জিম্বাবুয়ে। ৩২ রান করে ইনোসেন্ট কাইয়া ফিরলে দ্বিতীয় উইকেটে ১৬০ রানের জুটি গড়ে শেন উইলিয়ামস ও জয়লর্ড গাম্বি। দলীয় ২১৬ রানে উইলিয়ামসকে রেখে ৭৮ রানে ফিরে যান গাম্বি।

এরপর সিকান্দার রাজাকে নিয়ে আরেক বড় জুটি গড়েন উইলিয়ামস। এর মধ্যে ৬৫ বলে সেঞ্চুরি তোলেন উইলিয়ামস। তার সেঞ্চুরিটি সাজানো ছিল ১১ চার ও ৩ ছক্কার সৌজন্যে। দলীয় ৩০৪ রানে অর্ধশতক থেকে দুই রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন সিকান্দার। এতে উইলিয়ামসের সঙ্গে ভাঙে ৮৮ রানের জুটি।

চতুর্থ উইকেটে রায়ার্ন বার্লকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন উইলিয়ামস। দলীয় ৩৮৫ রানে বার্ল ফেরেন ৪৭ রানে। ৪৮.৪ ওভারে ১৭৪ রান নিয়ে আউট হন শেন উইলিয়ামস। ১০১ বল স্থায়ী এই ইনিংসে ২১ চারের পাশাপাশি ৫ ছক্কা মেরেছেন উইলিয়ামস। জিম্বাবুয়ের হয়ে কোনো ক্রিকেটারের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ এটি। এর আগে বাংলাদেশের বিপক্ষে চালর্স কভেন্ট্রি ১৯৪ ও কেনিয়ার বিপক্ষে হ্যামিল্টন মাসাকাদজা করেছিলেন ১৭৮ রান। ৬ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মারুমানি। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের স্কোরে জমা হয় ৪০৮ রান। ওয়ানডেতে এটি ২৩ তম ৪০০ কিংবা এর বেশি রানের ইনিংস।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত