আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

২০২৩ সালের বিশ্বকাপের সূচি।

২০২৩ সালের বিশ্বকাপের সূচি।

১০ দল, ১০ ভেন্যু, ৪৬ দিন, ৪৮ ম্যাচ। অবশেষে নিশ্চিত করা হলো ২০২৩ সালের বিশ্বকাপের সূচি। ২০১৯ সালের মতোই এবারও প্রতিটি দল গ্রুপপর্বে খেলবে একে অপরের সঙ্গে, এরপর শীর্ষ চারটি দল যাবে সেমিফাইনালে।

আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই ও পুনেতে হবে ম্যাচগুলো। ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্সআপ নিউজিল্যান্ড মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ফাইনাল হবে ১৯ নভেম্বর। ১৫ ও ১৬ নভেম্বরে সেমিফাইনাল হবে যথাক্রমে মুম্বাই ও কলকাতায়। এ ছাড়া গুয়াহাটি, থিরুভানান্থাপুরাম ও হায়দরাবাদে হবে প্রস্তুতি ম্যাচ।

ভারত গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে ৯টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সেখানে পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে মাত্র পাঁচটি ভেন্যুতে। দুই দল ১৫ অক্টোবর মুখোমুখি হবে আহমেদাবাদে। একই ভেন্যুতে ৪ নভেম্বর মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ৮ অক্টোবর চেন্নাইয়ে। পাকিস্তান তাদের টুর্নামেন্ট শুরু করবে ৬ অক্টোবর হায়দরাবাদে, সেখানে তাদের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল।

বিশ্বকাপের সূচি ঘোষণার আগে থেকেই পাকিস্তানের অংশগ্রহণ ও দলটির ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূচি ঘোষণা করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেনি পাকিস্তান। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলেননি দলটি।

এর আগের দুটি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি টুর্নামেন্ট শুরুর এক বছরেরও আগে ঘোষণা করা হলেও এবার সেটি করা হলো বেশ দেরিতে। টুর্নামেন্ট শুরুর ১০০ দিন আগে আজ মুম্বাইয়ের এক অনুষ্ঠানে চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার কারণেই সূচি প্রকাশে এমন বিলম্ব। এর আগে এ মাসের শুরুতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলার সময় বিশ্বকাপের সূচি ঘোষণা করার কথাও বলা হয়েছিল।

সূচি ঘোষণার আগেই দুটি ম্যাচের ভেন্যু বদলাতে আইসিসিকে অনুরোধ করেছিল পাকিস্তান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তারা খেলতে চেয়েছিল বেঙ্গালুরুতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে চেয়েছিল চেন্নাইয়ে। তবে সে অনুরোধ রাখেনি আইসিসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবর আজমের দলকে খেলতে হবে বেঙ্গালুরুতেই, আফগানিস্তানের মুখোমুখি তারা হবে চেন্নাইয়ে।

অবশ্য সেমিফাইনালে উঠলে প্রতিপক্ষ যে দলই হোক, পাকিস্তান খেলবে কলকাতায়। অন্যদিকে ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ম্যাচ হবে মুম্বাইয়ে। তবে ভারত যদি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে সে ম্যাচটি হবে কলকাতায়।

টুর্নামেন্টে ছয়টি বাদ দিয়ে বাকি সব ম্যাচই দিবারাত্রির। বাংলাদেশ সময় ২টা ৩০ মিনিটে শুরু হবে দিবারাত্রির ম্যাচগুলো। দিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। গতবার ভারত ও নিউজিল্যান্ডের সেমিফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে-তে।

বিশ্বকাপের আটটি দল চূড়ান্ত হয়েছে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকার ভিত্তিতে। বাকি দুটি দল পেরিয়ে আসবে বাছাইপর্ব, যে টুর্নামেন্ট এখন জিম্বাবুয়েতে হচ্ছে। আইসিসি জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্ব পেরিয়ে এলে তারা ‘বাছাইপর্ব ১’ দল হিসেবে সূচিতে বিবেচিত হবে। শ্রীলঙ্কা বাছাইপর্ব পেরোলে তারা হবে ‘বাছাইপর্ব ২’।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত