আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেন বালবির্নি, নতুন অধিনায়ক স্টার্লিং

অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেন বালবির্নি, নতুন অধিনায়ক স্টার্লিং

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মতো আসন্ন বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে আয়ারল্যান্ডও। বাছাইপর্বে দলের সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিয়ে আয়ারল্যান্ডের টি টোয়েন্টি ও একদিনের ম্যাচের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি বালবার্নি। এক বিবৃতিতে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন ডানহাতি ব্যাটসম্যান। তার জায়গায় ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছে পল স্টার্লিংকে। সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বালবির্নি বলেছেন, 'অনেক চিন্তা এবং বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্বের পদ ছাড়ার। অনুভব করি যে, আমার জন্য এটি সঠিক সময়। দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। খেলোয়াড় হিসেবে দলকে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আশা করি পরের কয়েক বছর আমরা সাফল্যময় সময় কাটাব।'

২০১৯ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের দায়িত্ব পান বালবির্নি। সব সংস্করণ মিলিয়ে ৮৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে খেলেছেন ৩৩ ওয়ানডে ও ৫৫ টি-টোয়েন্টি। এখনও টেস্ট অধিনায়কের দায়িত্বে আছেন তিনি।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত