আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কান্নাজড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

কান্নাজড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

জরুরি সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের এক হোটেলে সিরিজের মাঝে সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন তিনি। এসময় কান্নায় ভেঙে পড়েন বাঁ-হাতি এই অভিজ্ঞ ব্যাটার।

অবসরের বিষয়ে তামিম জানান, আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। পুরো ক্যারিয়ারে সৎ থেকে খেলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন। এ সময় জাতীয় দলের সকল কোচ, সতীর্থ ও সিনিয়র ক্রিকেটারদের ধন্যবাদ জানান দেশসেরা ব্যাটার খ্যাত তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। সর্বোচ্চ ওয়ানডে রান এবং সেঞ্চুরিও তার।

তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন। ১০ সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে ৫১৩৪ রান করেছেন তিনি। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪১ ওয়ানডে খেলেছেন বাঁ-হাতি এই ওপেনার। ১৪টি সেঞ্চুরি ও ৫৬ ফিফটিতে দেশের পক্ষে সর্বোচ্চ ৮৩১৩ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়া ৭৮টি টি-২০ খেলেছেন তিনি।

বেশ কিছুদিন ধরে কোমরের ইনজুরিতে ছিলেন ক্রিকেট পরিবারের সন্তান তামিম ইকবাল। ওই ইনজুরির সঙ্গে অফফর্ম মিলিয়ে সময়টা খারাপ যাচ্ছিল তার। বুধবার আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শতভাগ ফিট না হলেও ঝুঁকি নিয়ে খেলেছেন তিনি। যে কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কোচ চন্ডিকা হাথুরুসিংহে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। বিসিবি বস বলেন, ‘এটা কোন পাড়ার ক্রিকেট নয়। এটা অপেশাদারিত্ব।’ এসব কারণেই রাগে তামিম অবসর নিতে পারেন বলে মনে করা হচ্ছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত