আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

তামিমের পর গণভবনে ডাক পড়ল পাপনের

তামিমের পর গণভবনে ডাক পড়ল পাপনের

অভিমান থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া তামিম ইকবালকে ক্রিকেটে ফেরাতে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডাক পেয়ে সাবেক সতীর্থ মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে গণভবনে অবস্থান করছেন তামিম। কিছুক্ষণ পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ডাক পড়ে গণভবনে।

বিকাল ৩টার দিকে গণভবনে প্রবেশ করেন তামিম। সঙ্গী দীর্ঘদিনের সতীর্থ মাশরাফি বিন মুর্তজা ও স্ত্রী আয়শা ইকবাল। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কিছু সময় কথা হওয়ার পরই ডাক পড়ে বিসিবি প্রধানের। তারা এখন গণভবনে অবস্থান করছেন।

সবাইকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ক্রীড়ামোদিরা। তাকে ফেরার কথা বিবেচনা করতে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবার এই বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তামিমকে ডেকেছেন। তার ডাকে সাড়া দিয়ে শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন বাঁহাতি ওপেনার। বিসিবি সভাপতি নাজমুল হাসান গতকাল থেকে তামিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার পর নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির মাধ্যমে তাকে ডেকে নেন প্রধানমন্ত্রী। মাশরাফি ও তামিম, দুজনেরই ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রাম থেকে শুক্রবার সকালেই ঢাকায় ফেরেন তামিম। দুপুর ১টার দিকে মাশরাফির সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর। পরে দুপুর ৩টার দিকে গণভবনে যান তামিম, তার স্ত্রী আয়শা ও মাশরাফি। আধ ঘণ্টার মতো প্রাথমিক কথোপকথনের পর সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। তবে সেটি অনুমান করে নিতেও সমস্যা হওয়ার কথা নয়। সরকার প্রধানের কথায় তামিমের সিদ্ধান্ত শেষ পর্যন্ত বদলে যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা।

এর আগে তামিমের হুট করে নেওয়া সিদ্ধান্তে বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডাকে বিসিবি। সভার পর সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক। তাহলে খুশি হবো।’ তিনি আরও বলেছেন, ‘তামিমের সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করেও তাকে পাইনি। তারপর তার ভাই নাফিসের মাধ্যমে বার্তা দিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমরা তার উত্তরের অপেক্ষায়।’

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলতি ওয়ানডে সিরিজটি অধিনায়ক হিসেবেই শুরু করেন তামিম। কিন্তু প্রথম ম্যাচের হারার পর দিন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটলে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে কান্নাভেজা চোখে জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘটনা। অবসরের সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন বলে জানান তিনি। এর পেছনে 'ভিন্ন ভিন্ন' কারণ আছে বলেও জানান। তবে সেসব কারণের বিস্তারিত কিছু জানাননি।

তবে একটি কারণের কথা গণমাধ্যমকে জানান তামিম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফিটনেস নিয়ে মন্তব্যের জের ধরে বিসিবি সভাপতি যেভাবে প্রকাশে তামিমকে তুলাধুণা করেন, তাতে মানসিকভাবে আহত হন তিনি। অবসরের সিদ্ধান্তে এটি প্রভাবক হিসেবে কাজ করেছে বলে জানান তামিম।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত