আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সিলেটে টি-২০ দেখা যাবে ২০০ টাকায়

সিলেটে টি-২০ দেখা যাবে ২০০ টাকায়

চট্টগ্রামে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দর্শক খরা ছিল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে রোদ-বৃষ্টি থেকে বাঁচতে দর্শক ছাউনি না থাকা, ভাঙা-চুরা চেয়ার, এবং পর্যাপ্ত প্রচারণা না থাকায় দর্শক খরা ছিল বলে মনে করা হচ্ছে।

তিন ম্যাচের ওই ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার ছুটছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ভরা আষাঢ়ে দেশের সবচেয়ে বৃষ্টি প্রবণ এলাকায় দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দল।

ওই সিরিজের ম্যাচের টিকিটের দাম, টিকিট প্রাপ্তির স্থান ও সময় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে ১৫শ’ টাকা।

এর মধ্যে গ্রিন হিল এরিয়া, ওয়েস্টার্ণ গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। ইস্টার্ণ গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা এবং গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১৫শ’ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, মেইন গেইট লাক্কাতুরা ক্রিকেট কাউন্টার, সিলেট জেলা স্টেডিয়ামের মেইন গেইট রিকাবি বাজার কাউন্টারে মিলবে টিকিট। ম্যাচের দু’দিন আগ থেকে ম্যাচের দিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দেওয়া হবে টিকিট। বাংলাদেশ-আফগানিস্তান আগামী ১৪ ও ১৬ জুলাই টি-২০ ম্যাচ খেলতে নামবে। সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচ।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত