আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

তৃতীয় বাংলাদেশি হিসেবে যে রেকর্ড স্পর্শ করলেন সাকিব

তৃতীয় বাংলাদেশি হিসেবে যে রেকর্ড স্পর্শ করলেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান টাইগাররা। সফরকারীদের বিপক্ষে শেষ ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। এই ম্যাচে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে একটি মাইলফলক স্পর্শ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তামিম ইকবাল ও মুফিকুর রহিমের পর ১৪ হাজার আন্তর্জাতিক রান করেছেন সাকিব। আজ এই কীর্তি গড়তে আফগানদের বিপক্ষে বাঁহাতি স্পিন অলরাউন্ডারের দরকার ছিল মাত্র ২৯ রান। সাকিব এদিন খেলেছেন ৩৯ বলে ৩৯ রানের ইনিংস। অর্থাৎ তিন ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক রান এখন ১৪ হাজার ১০।

সাকিব আগেই ওয়ানডে ফরম্যাটে তৃতীয় বাংলাদেশি হিসেবে সাত হাজার রান পূর্ণ করেছেন। তার ওয়ানডেতে মোট রান সাত হাজার ২১১। টেস্টে তিনি দেশের পক্ষে চার হাজার ৪৫৪ রান করেছেন। এ ছাড়া সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে দেশের পক্ষে তিনি সর্বোচ্চ দুই হাজার ৩৪৫ রান করেছেন।

দেশের হয়ে সবার আগে ১৪ হাজার রান করেছেন তামিম ইকবাল। হুট করে অবসর নিয়ে আবার ফিরে আসার ঘোষণা দেওয়া তামিম ওয়ানডে ফরম্যাটে আট হাজার ৩১৩ রান করেছেন। টেস্টে তার রান দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ হাজার ১৩৪। আর অবসর নেওয়া টি-২০তে তিনি করেছেন এক হাজার ৭৫৮ রান। তিন ফরম্যাট মিলিয়ে দেশের সর্বোচ্চ ১৫ হাজার ২০৭ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার।

মুশফিকুর রহিম টেস্টে দেশের সর্বাধিক পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাত হাজার ২৫৭ রান তার। অবসর নেওয়া টি-২০ ফরম্যাটে করেছেন দেড় হাজার রান। তিন ফরম্যাট মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১৪ হাজার ৩১০ রান।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত