আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। যার প্রথমটি ১৭ ডিসেম্বর ডানেডিনে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

বাংলাদেশের সঙ্গে সফরসূচি ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের সঙ্গে সিরিজের পরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত