আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

এশিয়া কাপের খসড়া সূচি: বাংলাদেশকে নিয়ে টানাটানি

এশিয়া কাপের খসড়া সূচি: বাংলাদেশকে নিয়ে টানাটানি

এশিয়া কাপের খসড়া সূচি সম্পর্কে ধারণা দিয়েছে ক্রিকেট বিষয়টি সংবাদ মাধ্যম ক্রিকইনফো। ওই সূচি অনুযায়ী, ৩০ আগস্ট পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ক্রিকইনফো জানতে পেরেছে যে, ম্যাচটি মূলতানে খেলবে পাকিস্তান।

সূচিতে পাকিস্তান ও ভারতের ম্যাচ রাখা হয়েছে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে হতে পারে ম্যাচটি। যদিও পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে হাইভোল্টেজ ওই ম্যাচ হবে ডাম্বুলায়। এশিয়া কাপে বাংলাদেশ ৩ সেপ্টেম্বর খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটি হবে লাহোরে। ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পাকিস্তান ঘরের মাঠে মোট চারটি ম্যাচ আয়োজন করবে। বাকি ম্যাচটি সুপার ফোরের।

খসড়া সূচি সত্য হলে, বাংলাদেশ গ্রুপ একটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ওই ম্যাচটি হতে পারে এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩১ আগস্ট বা ১ সেপ্টেম্বর হতে পারে ম্যাচটি। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ওই ম্য্যাচ খেলে পাকিস্তানের বিমান ধরার সম্ভাবনা বেশি বাংলাদেশের। সূচির খসড়া অনুযায়ী, পাকিস্তান ও ভারত সুপার ফোরে গেলে পাকিস্তান হবে এ১ এবং ভারত হবে এ২। একইভাবে বাংলাদেশ সুপার ফোরে গেলে তারা থাকবে বি২তে। শ্রীলঙ্কা থাকবে বি১। আফগানিস্তান সুপার ফোরে গেলে ওই দুই দলের এক জায়গায় বসবে তাদের নাম।

যদি বাংলাদেশ সুপার ফোরে ওঠে এবং অনুমিতভাবে ভারত-নেপাল গ্রুপ থেকে পাকিস্তানও সুপার ফোরে থাকে তাহলে লাহোরে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে। বাংলাদেশ সুপার ফোরে গেলে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচ খেলে বাকি দুই ম্যাচের জন্য আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ও আফগানিস্তান সুপার ফোরে গেলে খসড়া সূচি বাস্তবায়ন ‘অসম্ভব’ হয়ে যাবে! কারণ ৫ সেপ্টেম্বর লাহোরে শ্রীলঙ্কা ও আফগানিস্তান মুখোমুখি হবে। পরদিনই তাদের এক দল ৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ কীভাবে খেলবে!




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত