আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

মঙ্গলবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাকিব, মুশফিক ও তাসকিন

মঙ্গলবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাকিব, মুশফিক ও তাসকিন

ভিন্ন ভিন্ন গন্তব্যে মঙ্গলবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। সাকিবের উদ্দেশ্য কানাডা, তবে মুশফিক-তাসকিন পা রাখবেন জিম্বাবুয়েতে। তিনজনই দেশছাড়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি তুলেছেন। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মুশফিক ও তাসকিন। মুশফিক তার ছবির ক্যাপশনে সালাম জানিয়ে লেখেন, ‘জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। সবার দোয়া কামনা করছি।’ প্রায় একই ক্যাপশনে সাকিবের পাশাপাশি সিটে বসে ছবি দিয়েছেন তাসকিন।

এর আগে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে মঙ্গলবার দিনের বেলায়ই দেশ ছেড়েছেন টাইগার ওপেনার লিটন কুমার দাস। আগামীকাল (২০ জুলাই) থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। সেখানে মন্ট্রিয়েল টাইগার্স দলের হয়ে খেলবেন সাকিব।অপরদিকে জিম-আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোস হয়ে খেলবেন মুশফিক। টাইগার পেসার তাসকিন আহমেদ খেলবেন বুলাওয়েও ব্রেভসে।

জিম্বাবুয়ের ফ্র্যাঞ্চাইজি লিগটিও শুরু হবে আগামীকাল থেকে। উদ্বোধনী দিনেই ইরফান পাঠানের হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিনের বুলাওয়ে ব্রেভস। তবে তাসকিনদের দ্বিতীয় ম্যাচে দেখা হয়ে যেতে পারে মুশফিকের সঙ্গে। তার ম্যাচটি হবে আগামী ২১ জুলাই। গ্লোবাল টুর্নামেন্ট শেষে লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নেবেন টাইগার অলরাউন্ডার সাকিব।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত