আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে দাপুটে জয় পেয়েছে পাকিস্তান ‘এ’ দল। স্বাগতিক শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দেয় তারা। শুরু ও শেষের দুই ধসে অলআউট হয়ে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। ৬০ রানের বড় জয়ে ফাইনালে উঠে গেছে মোহাম্মদ হ্যারিসের নেতৃত্বাধীন পাকিস্তান ইমার্জিং দল।

শুক্রবার কলম্বোর পি সারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। দুই ওপেনার ভালো রান না পেলেও তিনে নামা ওমার ও পাঁচে নামা হ্যারিসের ফিফটিতে ৩২২ রান তুলে ইনিংসের শেষ বলে অলআউট হয় পাকিস্তান। ওমার ইউসুফ ৭৯ বলে ৮৮ রানের ইনিংস খেলেন। ১০টি চারের সঙ্গে একটি ছক্কার শট আসে তার ব্যাট থেকে। মোহাম্মদ হ্যারিস ৫২ রান করেন। এছাড়া মুবাশির খানের ৪২ রান, তাইয়েব তাহিরের ২৬ এবং ওয়াসিম জুনিয়রের ২৪ রান বড় সংগ্রহ পেতে ভূমিকা রেখেছে।

জবাব দিতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা ইমার্জিং দল। পরে আভিস্কা ফার্নান্দো ও সাহান আরাচিগে ১২৮ রানের জুটি গড়েন। ওপেনার আভিস্কা ৮৫ বলে ১২টি চার ও দুই ছক্কায় ৯৭ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। শ্রীলঙ্কা ৪০.১ ওভারে ২৩৭ রানে হারায় ষষ্ঠ উইকেট। সেখান থেকে ২৬২ রানে অলআউট হয়েছে তারা। আভিস্কা ফেরার পর সাহান লড়াই করেছিলেন। তিনি ৯৭ রান করে ফেরার পরই থেমে যায় শ্রীলঙ্কা। সাহানের ব্যাট থেকে ১২টি চার ও একটি ছক্কা আসে। শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন ২২ বছরের পেসার আরশাদ ইকবাল। তিনি ৩৭ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত