আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

আইএফবিবি প্রফেশনাল লীগ প্রতিযোগিতায় ৯০ বছর বয়সী বডিবিল্ডার আরিংটন

আইএফবিবি প্রফেশনাল লীগ প্রতিযোগিতায় ৯০ বছর বয়সী বডিবিল্ডার আরিংটন

এলএবাংলাটাইমস

বিশ্বের সবচেয়ে বয়স্ক বডিবিল্ডার জিম আরিংটন। দশকের পর দশক ধরে নিজের শরীরের পেশি সুগঠিত করেছেন। মার্কিন নাগরিক আরিংটনের বয়স এখন ৯০ বছর। তবে বয়সের কাছে হার মানেননি এই বডিবিল্ডার। এখনো তিনি বিভিন্ন বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং জয়ী হচ্ছেন। অবসরপ্রাপ্ত বিপণনকর্মী জিম আরিংটন বিশ্বের সবচেয়ে বয়স্ক বডিবিল্ডার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ২০১৫ সালে। তখন তাঁর বয়স ছিল ৮৩ বছর।

খুব সম্প্রতি জিম আরিংটন যুক্তরাষ্ট্রের নেভাডার রেনোতে আইএফবিবি প্রফেশনাল লিগ প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রতিযোগিতায় ৭০ বছরের বেশি বয়সী বডিবিল্ডারদের ক্যাটাগরিতে তিনি তৃতীয় হয়েছেন। আর ৮০ বছরের বেশি বয়সীদের ক্যাটাগরিতে হয়েছেন প্রথম।

সম্প্রতি ‘মেন’স হেলথ’ সাময়িকীর জন্য নগ্ন অবস্থায় ছবি তুলেছেন আরিংটন।
শৈশবে অসুস্থ থাকতেন আরিংটন জিম আরিংটন নির্ধারিত সময়ের দেড় মাস আগে জন্মেছিলেন। জন্মের সময় তাঁর ওজন ছিল আড়াই কেজি। জিম বলেছেন, তাঁর মা-বাবা তাঁকে বাঁচাতে অনেক সংগ্রাম করেছেন। তাঁর হাঁপানি ছিল। ছোটবেলায় প্রায়ই অসুস্থ থাকতেন।

১৯৪৭ সালে ১৫ বছর বয়সী জিম সিদ্ধান্ত নেন, তিনি এভাবে আর ধুঁকে ধুঁকে জীবন কাটাবেন না। তিনি ভারোত্তলন শুরু করেন।

সে কথা স্মরণ করে আরিংটন বলেন, ‘আমি সুপারহিরো হতে চেয়েছিলাম। যাঁরা শরীরকে সুগঠিত করার চেষ্টা করেন, আমি তাঁদের দেখতাম এবং বুঝলাম, একমাত্র তাঁদের সবাইকে ছাপিয়ে যেতে পারলেই আমি কাজটা সম্ভব করতে পারব। আর মূলত সেটাই আমি করেছি।’

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত