আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিসিবি ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে নারী ক্রিকেটারদের

বিসিবি ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে নারী ক্রিকেটারদের

সদ্য সমাপ্ত ভারত সিরিজ ড্র করে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের এমন পারফরম্যান্সে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে নারী দলকে বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, সবমিলিয়ে ৩৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা।

রোববার টিম হোটেলে নারী দলের সঙ্গে দেখা করে বোনাস দেওয়ার ঘোষণা দেন পাপন। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি। এছাড়াও ভারত সিরিজে যারা ভালো পারফর্ম করেছেন তাদের আলাদা করে ১০ লাখ টাকার বোনাস দিচ্ছে বোর্ড।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে আর্ন্তজাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করার রেকর্ড গড়েন ফারজানা হক পিংকি। তাকে ২ লাখ টাকা আলাদা করে বোনাস দেবে পাপনের বোর্ড।

সাধারণত বাংলাদেশ ক্রিকেট দল যখন বড় কোনো দলকে হারায় তখনি বোনাস বা পুরস্কার পেয়ে থাকেন ক্রিকেটাররা। বিসিবি সবসময় ক্রিকেটারদের মাঠের অবদানকে বড় করে দেখে। সে ধারাবাহিকতায় এবার পুরস্কৃত করা হলো নারী দলকে।

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। ভারতের বিপক্ষে যেটি প্রথম ওয়ানডে জয়। তবে পরের ম্যাচ জিতে সমতা ফেরায় ভারত নারী দল। ফলে শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। সিরিজ নির্ধারণী ম্যাচটি অবশ্য টাই হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত