আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

শেষ দিনে পোর্ট অব স্পেনে জয় পাবে ভারত?

শেষ দিনে পোর্ট অব স্পেনে জয় পাবে ভারত?

জয়ের জন্য বড় রিস্ক নিয়ে নিলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের সামনে মাত্র ৩৬৪ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছে তারা। জয়ের জন্য ৩৬৫ রান করতে নেমে যদিও চতুর্থ দিন শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে বসেছে ক্যারিবীয়রা। ৪৪ রানে ২ উইকেট হারানোর পর দিন শেষ করেছে তারা ৭৬ রানে।

শেষ দিনে প্রায় সমান সমান অবস্থানে রয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে ভারতের প্রয়োজন ৮ উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৯ রান।

৯০ ওভারে ২৮৯ রান করা খুব কঠিন কিছু নয়। তবে ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুতে ক্যারিবীয়রা কত দ্রুত অলআউট হয়ে যায়, সেটাই দেখার বিষয়। আগের টেস্টেও একই পরিণতি দেখা গেছে তাদের। অশ্বিনের বলে একের পর এক উইকেট হারিয়েছে। এবারও যে দুই ব্যাটার আউট হয়েছেন, দু’জনের উইকেটই নিয়েছেন অশ্বিন।

৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রানের জুটি গড়ে আউট হন ক্রেইগ ব্র্যাথওয়েট। ৫২ বলে ২৮ রান করেন তিনি। ওয়ান ডাউনে নামা কির্ক ম্যাকেঞ্জি ৪ বল খেললেও কোনো রান করতে পারেননি।

৯৮ বলে ২৪ রান করে উইকেটে রয়েছেন ত্যাগনারায়ন চন্দরপল। তার সঙ্গী হিসেবে ২০ রান নিয়ে ব্যাট করছেন জার্মেইন ব্ল্যাকউড।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৫ রানে অলআউট করে দেয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করেই ইনিংস ঘোষণা করে ভারত। ৩৮ রান করেন জসস্বি জয়সওয়াল। ৪৪ বলে ৫৭ রান করেন রোহিত শর্মা। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শুভমান গিল। ৩৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ইশান কিশান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত