আপডেট :

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনায় আবহাওয়ায় পরিবর্তনের আভাস

        লিংকন মেমোরিয়াল পুলে ভাঙচুর হলে কী হবে, নতুন মন্তব্যে চ্যালেঞ্জ ছুড়লেন ট্রাম্প

        ক্যালিফোর্নিয়ায় ভাগ্য বদলের চমক, আনাহেইমে বিক্রি হলো ৬৪ মিলিয়ন ডলারের লটারি টিকিট

        পর্যটনের নতুন স্বপ্ন ঘিরে বিতর্ক, উত্তর ক্যালিফোর্নিয়ার দীর্ঘ ট্রেইল নিয়ে উদ্বেগে আদিবাসীরা

        ক্যালিফোর্নিয়ায় প্রথমবার আদিবাসীদের নেতৃত্বে সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ার উদ্যোগ

        লস এঞ্জেলেসের পরবর্তী মেয়রের সামনে বড় চ্যালেঞ্জ, এলএএক্সের পিপল মুভার প্রকল্পেই স্পষ্ট সমস্যা

        যুক্তরাষ্ট্রে ঘরে তৈরি ও কৃত্রিম মা দকের বিস্তার, আরও গভীর হচ্ছে জনস্বাস্থ্য সংকট

        পশ্চিম তীরে সাংবাদিক ও কূটনীতিকদের ওপর বসতি স্থাপনকারীদের হা মলা, গ্রে প্তা র ১০

        টেক্সাসে কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে প্যারাশুট অবতরণে দুর্ঘটনা, প্রাণ হারালেন মার্কিন বিমানবাহিনীর সদস্য

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে মালদ্বীপকে পেল বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে মালদ্বীপকে পেল বাংলাদেশ

নতুন মোড়কে অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ফিফা প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজন করবে আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। আগামী অক্টোবরে শুরু হবে ওই বিশ্বকাপের বাছাইপর্ব।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখান প্রথম রাউন্ডে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালদ্বীপকে।

লাল-সবুজের প্রতিনিধিরা আগামী ১২ ও ১৭ অক্টোবর দ্বীপদেশ মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে নামবে। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অর্থাৎ একটি ম্যাচ বাংলাদেশে হবে, অন্যটি হবে মালদ্বীপে। ওই দুই ম্যাচের যৌথ ফলে যারা এগিয়ে থাকবে, তারা দ্বিতীয় রাউন্ডের বাছাইপর্বে যাবে।

বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়ান অঞ্চলের মূল রাউন্ডে যাওয়া বাংলাদেশ দলের জন্য একপ্রকার অসম্ভব। অন্তত দ্বিতীয় রাউন্ডে গেলেও তা সফলতা হিসেবে ধরা হবে। দ্বিতীয় রাউন্ড হবে চার দল নিয়ে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে হোম- অ্যাওয়ে পদ্ধতিতে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত