আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের দাম আকাশচুম্বি!

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের দাম আকাশচুম্বি!

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। ইতোমধ্যেই তৈরি হচ্ছে ভেন্যুগুলো। প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পাওয়া প্রতিষ্ঠান ডিজনি হটস্টারও। তবে অন্যান্য ম্যাচের তুলনায় তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ভারত-পাকিস্তান ম্যাচের।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সমর্থকদের মাঝে এক ভিন্ন উন্মাদনা। শুধু সমর্থকদের মাঝেই নয়- এ উন্মাদনা থাকে খেলা সম্প্রচার করা প্রতিষ্ঠানগুলোর মাঝেও। এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে শত কোটি দর্শক। এ সুযোগটাই কাজে লাগাতে চায় ডিজনি হটস্টার।

টিভি এবং ডিজিটাল প্লাটফর্মের জন্য বিজ্ঞাপন ও স্পন্সরের পৃথক মূল্য তালিকা প্রকাশ করেছে ডিজনি হটস্টার। টিভির জন্য দুই ক্যাটাগরিতে স্পন্সর প্রত্যাশা করছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান। টিভির জন্য বিশ্বকাপে কো-স্পন্সরকে গুনতে হবে ১১৮ কোটি রুপি। অ্যাসোসিয়েট স্পন্সরের জন্য অংকটা ৮৮ কোটি।

ডিজনি হটস্টারের ডিজিটাল প্ল্যাটফর্মে তিন ক্যাটাগরিতে স্পন্সর করা যাবে। যেখানে কো প্রেজেন্টিং ১৫০, পাওয়ার্ড বাই ৭৫ ও অ্যাসোসিয়েট স্পন্সর হতে ব্যয় করতে হবে ৪০ কোটি রুপি।

ভারত-পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের রেটও প্রকাশ করেছে ডিজনি হটস্টার; যা যে কারো চোখ কপালে তুলবে। ভারত-পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ৩০ লাখ রুপি ধার্য করেছে প্রতিষ্ঠানটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আইপিএলে খুব একটা লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। তাই বিশ্বকাপ ও ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে চায় ডিজনি হটস্টার।

৫ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও ১৯ নভেম্বর হবে ফাইনাল। আর গ্রুপপর্বে ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা আহমেদাবাদে, আগামী ১৫ অক্টোবর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত