আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

পদ্মা সেতুতে হবে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

বিশ্বকাপ ট্রফি বিশ্ব ভ্রমণে বেরিয়েছে জুনের শেষ দিকে। এ দেশ ও দেশ বেড়িয়ে ৭ আগস্ট ঢাকায় পৌঁছাবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ট্রফি। ঢাকায় থাকবে তিন দিন। ট্রফি বরণ আর প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। এবার পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করার কথাও ভাবছে তারা। গতকাল যেমনটা জানিয়েছেন সিইও নিজামউদ্দিন চৌধুরী।

তিনি জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করতে চান তারা। সমর্থকদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত বোর্ডের। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকবে ৯ আগস্ট পর্যন্ত। আর আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন জাতীয় সংসদ ভবনের সামনে এটা করা হয়েছিল।

এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার। ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয় ভারত থেকে। ২৭ জুন থেকে ১৪ জুলাই লম্বা সময় ভারতে ছিল ট্রফিটি। ওয়ানডে বিশ্বকাপের এবারের স্বাগতিক ভারতে প্রতিটি ম্যাচ ভেন্যুর শহরে ট্রফি প্রদর্শন করা হয়। ভারত থেকে বিশ্বকাপ ট্রফি গিয়েছিল তাসমানপাড়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে। ট্রফিটি আবার ভারতে ফিরে বেড়াতে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

উত্তর আমেরিকা ভ্রমণ শেষ করে বিশ্বকাপ ট্রফি ফিরে এসেছে দক্ষিণ এশিয়ায়। গতকাল পাকিস্তানে পৌঁছায়। সেখানে ৪ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হয়ে শ্রীলঙ্কা যাবে। কলম্বোতে দুই দিন ট্রফি প্রদর্শন শেষে ঢাকা হয়ে কুয়েত যাবে। এভাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব ভ্রমণে থাকবে বিশ্বকাপ ট্রফি।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত