আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

বিশ্বকাপ: পাকিস্তানের দুই ম্যাচের সূচিতে পরিবর্তন

বিশ্বকাপ: পাকিস্তানের দুই ম্যাচের সূচিতে পরিবর্তন

ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের সূচিতে পরিবর্তন করা হবে। ভারতীয় বোর্ডের চাওয়া অনুযায়ী, ভারত ও পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচটি একদিন আগে হবে। সঙ্গে পাকিস্তানের আরও একটি ম্যাচের সূচি বদল করা হবে। আইসিসির ঘোষিত সূচি অনুযায়ী, আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিল। ভেন্যু ঠিক থাকলেও ম্যাচ একদিন এগিয়ে আনা হচ্ছে। কারণ ১৫ অক্টোবর নবরাত্রীর উৎসব আছে। যে কারণে নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচ ছিল ১২ অক্টোবর। ওই দিন ম্যাচ খেলে আবার ১৪ অক্টোবর ম্যাচ খেলা পাকিস্তানের জন্য সম্ভব নয়। সেজন্য ওই ম্যাচটি এগিয়ে আনা হচ্ছে ১০ অক্টোবর। সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানতে পেরেছে যে, সূচি পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে পিসিবি। তবে ওই দুই সূচিতে পরিবর্তন আনার কারণে আরও কিছু ম্যাচে তার প্রভাব পড়তে পারে।

সূচিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ও আফগানিস্তানের ১৪ অক্টোবর ম্যাচ রয়েছে। একই দিন ভারত-পাকিস্তান ম্যাচ খেলানো হলে তা অন্য ম্যাচের ওপর নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে। সেজন্য ওই ম্যাচ দুটি একদিন এগিয়ে আনা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

আগামী ৫ অক্টোবর ভারতে বসবে বিশ্বকাপের মেগা আসর। এরই মধ্যে আসরের সূচি প্রকাশ হয়ে গেছে। তবে নতুন করে আবার সূচি ঘোষণা করবে আইসিসি। ২০১৯ বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডে। ওই আসরের সূচি প্রায় এক বছর আগে ঘোষণা করেছিল আইসিসি। এবারের বিশ্বকাপের সূচি মাত্র ১০০ দিন আগে ঘোষণা করা হলেও আবারও সূচির বিষয়টি ঝুলে থাকল।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত