আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

ভারতে বিশ্বকাপ শুরুর আগে নিরাপত্তা পরিদর্শক দল পাঠাতে চায় পাকিস্তান

ভারতে বিশ্বকাপ শুরুর আগে নিরাপত্তা পরিদর্শক দল পাঠাতে চায় পাকিস্তান

ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানোর বিষয়ে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা এক বৈঠকে বসেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর সভাপতিত্বে বৈঠকে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রী, যোগযোগ মন্ত্রী, তথ্য-প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ কাশ্মীর বিষয়ক উপদেষ্টা উপস্থিত ছিলেন।

ওই সভা শেষে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানোর বিষয়ে ইতিবাচক মত দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি জানিয়েছে, ভারতে বিশ্বকাপে অংশ নেওয়া পাকিস্তান দল ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের মতোই নিরাপত্তা পাবে।

বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানোর আগে একটি নিরাপত্তা পরিদর্শক দল পাঠাতে চায় পাকিস্তান। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, আইসিসি ও বিসিসিআইকে বিষয়টি আগেই অবহিত করেছে পিসিবি। নিরাপত্তা দলের ভারত সফরের বিষয়েও সবুজ সংকেত পাওয়া গেছে।

বিষয়টি পরিষ্কার করে দুই-একদিনের মধ্যে পাকিস্তানের ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতি দেবে বলেও আশা করা হচ্ছে। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ওই কমিটি গঠন করে দেন। কমিটিকে সিদ্ধান্ত ও সুপারিশ দেওয়ার জন্যও বলা হয়।

ভারতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে তা একদিন এগিয়ে ১৪ অক্টোবর হতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানের ১২ অক্টোবরের ম্যাচটি হতে পারে ১০ অক্টোবর।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত